সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রাজধানীর শান্তিনগরেই থেমে গেল ইসলামী আন্দোলনের গণমিছিল

পুলিশের বাধায় রাজধানীর শান্তিনগর মোড়ে শেষ হয়েছে ‘দলীয় সরকারের অধীনে একতরফা তফসিল জনগণ মানে না’ ব্যানারে শুরু হওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের গণমিছিল।

বুধবার (১৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে বায়তুল মোকাররমের উত্তর ফটক থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল হয়ে শান্তিনগর চৌরাস্তায় পুলিশের বাধার মুখে পড়ে গণমিছিলটি।

মিছিলটি শুরু হওয়ার পর থেকে এ সড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল। তবে বিকাল সোয়া ৪টা থেকে এসব সড়ক দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

এসময় দলটির যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী তফসিল ঘোষণা না করার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বৃহস্পতিবার জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করা হবে।

বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপকমিশনার মো. আশরাফ হোসেন বলেছেন, মিছিলটি পুরো পথ গেলে জনদুর্ভোগ সৃষ্টি হবে। তাই মিছিলটি যেতে দেওয়া হয়নি।

—-ইউএনবি