সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

নাটোর শহরের ভবানীগঞ্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয়রা।

পুলিশ ও স্থানীয়রা জানান, নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ এলাকায় সরকারি গণগ্রন্থাগারের সামনে মুক্তি সেনা পরিবহন নামে একটি বাস দাঁড়িয়ে ছিল। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, দুর্বৃত্তদের শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

—-ইউএনবি