সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হরতাল: সারা দেশে ২৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আজ (১৯ নভেম্বর) সকাল থেকে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী হরতাল শুরু হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজিবি’র এই কর্মকর্তা বলেন, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নসহ অন্যান্য বাহিনীর সঙ্গে সীমান্ত বাহিনীর বাকি ২০৭ প্লাটুন সারা দেশে মোতায়েন করা হয়েছে।

গত মাসের শেষ দিক থেকে বিরোধী দলগুলো অবরোধ ও হরতাল পালন শুরু করার পর থেকে আধাসামরিক বাহিনীর সদস্যরা জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের দায়িত্ব পালন করে আসছেন।

নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি, জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলো দেশব্যাপী সর্বশেষ ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।

—ইউএনবি