সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পুরান ঢাকায় ককটেল নিক্ষেপে সিএনজিচালিত অটোরিকশায় আগুন

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল চলাকালে পুরান ঢাকায় দুর্বৃত্তদের ছোড়া ককটেলে একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন ধরে যায়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের (মিডিয়া সেল) স্টেশন অফিসার তালহা বিন জসিম জানান, আজ (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের সামনে ককটেল হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, খবর পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার সকালে দেশব্যাপী পঞ্চম দফা অবরোধ শেষ হওয়ার পর ১৫ নভেম্বর ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলো ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেয়। যা আজ সকাল ৬টায় শুরু হয়ে মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে।

—-ইউএনবি