সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

১৬ মে’র পর লকডাউন আরো সাতদিন বাড়তে পারে

অনলাইন ডেক্স :
আগামী ১৬ মে’র পর লকডাউনের সময়সীমা আরো সাতদিন বাড়তে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেয়া হবে।

গতকাল বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছিলেন, দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্তের কারণে চলমান ‘লকডাউন’ আরো এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই সংক্রমণ এড়াতে লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে। এছাড়া আমাদের সবাইকে মাস্ক পরতে হবে। ‘মাস্ক পরলেই নিরাপদ, আর না পরলে বিপদ’- এই কথাটি মাথায় রাখতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষ পরিস্থিতিতে ছুটি দেয়া হচ্ছে। আমরা চাই না কেউ ঢাকা থেকে বাইরে চলে যাক। তাই ছুটি সংক্ষিপ্ত করা হয়েছে, যাতে সবাই ঢাকায় থাকে।