সাম্প্রতিক
বাংলাদেশে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকিতে বছরে ২ হাজার ৭০ কোটি ডলারের ক্ষতি বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন ইরানের গোপন নেটওয়ার্কে ৫ হাজারের বেশি সংস্থা, মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে আসছে সামরিক সরঞ্জাম ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে নতুন ফি নির্ধারণ, চার্জ দিতেও মানতে হবে নিয়ম এইচএসসির ফল প্রকাশ শনিবার, যেভাবে জানা যাবে রেজাল্ট পুতুলের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ তাহসিফের সঙ্গেই মধ্যরাত পর্যন্ত ছিলেন দ্বীপ, রাতের খাবারও একসঙ্গে খেয়েছেন ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু ধীরগতির ইন্টারনেটে বাধাগ্রস্ত ডিজিটাল লেনদেন, ক্ষতিগ্রস্ত ই-কমার্স বিপুল ভোটে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিজয়ী
Skip to content

সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর

নিউজ ডেক্স :
দোষারোপ বন্ধ করে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে রয়েছে। কিন্তু বিএনপির রাজনীতি খালেদা জিয়া ও তারেক রহমানের স্বাস্থ্য এবং শাস্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্য রাজনৈতিক দলগুলোও দোষারোপের রাজনীতিতে ব্যস্ত। সবাই দোষারোপের রাজনীতি বন্ধ করে অন্তত ঈদের পর মানুষের পাশে দাঁড়ান।

তিনি আরো বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়। কিন্তু জনগণ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের সময়সীমা আরো বাড়ানো হতে পারে।