সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সাভারে ৩ স্বর্ণের দোকান থেকে ৮০ তোলা স্বর্ণ লুট

সাভারের হেমায়েতপুরে মঙ্গলবার দিবাগত রাতে ৩টি স্বর্ণের দোকান থেকে ৮০ তোলা স্বর্ণ লুট করেছে ডাকাতরা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে লালন টাওয়ার অ্যান্ড শপিং কমপ্লেক্সের ৩টি স্বর্ণের দোকানে ৩ জন নিরাপত্তাকর্মীর সহায়তায় হামলা চালিয়ে সোনাক্ষী জুয়েলার্সের ৪২ তোলা, মমতা জুয়েলার্সের ৩৫ তোলা ও গীতাঞ্জলি জুয়েলার্সের ৩ তোলা স্বর্ণ লুট করে নিয়ে যায় একদল মুখোশধারী ডাকাত।

আজ সকালে মার্কেট খোলার পর ঘটনাটি সম্পর্কে জানা যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এছাড়া সাভার বাজার বাসস্ট্যান্ডের একটি মার্কেটের ৭টি মোবাইল ফোনের দোকান থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের মালামাল লুট করেছে ডাকাতরা।

—-ইউএনবি