সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের ট্রেন লাইনচ্যুতির চেষ্টা নস্যাৎ করল পুলিশ

বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধকে সামনে রেখে ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ফতুল্লায় একটি ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা ব্যর্থ করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার কোতালেরবাগের হক বাজার সংলগ্ন ঢাকা-নারায়ণগঞ্জ রুটের রেললাইনে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোখলেছুর রহমান বলেন, দুর্বৃত্তরা ফতুল্লার কোতালেরবাগে রেললাইনে একটি ভারী লোহার পাত লাগিয়ে ট্রেন লাইনচ্যুত করার চেষ্টা করে।

স্থানীয়রা প্রথমে বিষয়টি লক্ষ্য করে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেললাইন থেকে লোহার পাতটি সরিয়ে ফেলে।

তিনি বলেন, নাশকতার চেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

—-ইউএনবি