সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

শ্রীমঙ্গলে আধুনিক কৃষি যন্ত্র কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে কৃষকের জমির শস্য কর্তন

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার (শ্রীমঙ্গল):

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খরিপ-২/২০২৩-২৪ মৌসুমে ব্লক প্রদর্শনী স্থাপনের মাধ্যমে রোপা আমন ধানের সময়ে চাষাবাদ (Synchronize Cultivation) এর নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে শস্য কর্তন শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কম্বাইন্ড হার্ভেস্টার যন্ত্রের সাহায্যে শস্য কর্তন শুভ উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। ।

এ সময় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়,কালাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মতলিব।

এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে কালাপুর ইউনিয়নের নারী- পুরুষ ইউপি সদস্যসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা উপস্থিত ছিলেন।