সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১২

মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলার দোতরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকেন্দু বসু জানান, ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসা পাটুরিয়াগামী পদ্মা লাইনের সার্ভিসের একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে কমপক্ষে ১২ জন যাত্রী আহত হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে ৮ জন মানিকগঞ্জ জেলা হাসপাতাল ও ২ জন সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।

ওসি জানান, গুরুতর আহত মানিকগঞ্জের এনপিআই ইউনিভার্সিটি অব বাংলাদেশের দুই শিক্ষার্থী আল আমিন হোসেন ও সজাগ সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। এব্যাপারে সাটুরিয়া থানায় মামলা হয়েছে।

—ইউএনবি