সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরের বিরলে বিষ্ণু মূর্তি উদ্ধার

দিনাজপুরের বিরল উপজেলায় পরিত্যক্ত অবস্হায় ৯ লাখ টাকা মূল্যের একটি ৯ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করেছে পুলিশ। মূর্তিটি দৈর্ঘ্য প্রায় ১৭ ইঞ্চি এবং প্রস্থ ৯ ইঞ্চির সমান।

ধারণা করা হচ্ছে প্রাচীন মূর্তিটি কষ্টি পাথরের তৈরি।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাওলা জানান, ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের আকরগ্রামে ধানুয়ারপাড়ে সরকারি খাস পুকুরের মাটি কাটার কাজ করছিল কিছু শ্রমিক।

এসময় বেরিয়ে আসে মূর্তির মূল অংশের সঙ্গে ভেঙে যাওয়া অন্য অংশ।

মূর্তির খবর জরুরি সেবা কেন্দ্রে মোবাইল ফোনে জানিয়েছিলেন নাড়াবাড়ী গ্রামের আব্দুস সালামের ছেলে মোতাহার হোসেন। জরুরি সেবা কেন্দ্রে খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল থেকে কষ্টি পাথর সাদৃশ্য বিষ্ণু মূর্তির দুইটি ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে।

—-ইউএনবি