সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

মাগুরায় সাকিবকে ফুল ছিটিয়ে বরণ

অনলাইন ডেস্ক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজ এলাকায় গিয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন বিশ্বসেরা এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফুল ছিটিয়ে সাকিবকে বরণ করে নিলেন মাগুরাবাসী। বুধবার সকালে ঢাকা থেকে গাড়িবহর নিয়ে মাগুরায় যান সাকিব। এ সময় সফরসঙ্গী হিসেবে সাকিবের সঙ্গে মাগুরায় যান জাতীয় দলের দুই ক্রিকেটার রনি তালুকদার এবং নাজমুল হোসেন অপু।

জাতীয় দলের ক্রিকেটার ছাড়াও সাকিবের গাড়িবহরে ছিলেন আওয়ামী লীগের বেশ কিছু নেতাকর্মী। বেলা সাড়ে ১১টার দিকে সড়কপথে গাড়ির বহর নিয়ে মাগুরায় পৌঁছান তিনি। তাকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার মানুষ ভিড় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়বেন সাকিব। দলের হয়ে মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তিনি। শেষ পর্যন্ত দলীয়ভাবে তাকে মাগুরা-১ আসনে মনোনয়ন দেওয়া হয়।