সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদপ্তরের সেবা বিষয়ে অবহিতকরণ সেমিনার

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সেবা বিষয়ে অবহিতকরণ সেমিনার বুধবার উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ অফিসের আয়োজনে অবহিতকরণ সেমিনার উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম।

সমাজসেবা অধিদপ্তরের সেবা বিষয়ে উপস্থাপন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান। সেমিনারে আরো বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নুজহাত আনিকা, মডেল থানার অফিসার ইনচার্জ দুলাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোহাইমিন ইসলাম মারুফ, আব্দুল মোত্তালিব প্রমুখ। সেমিনারে জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, সমাজসেবক অংশগ্রহণ করেন।