সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফেরালেন আশিস নেহরা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপের পর মেয়াদ শেষ হয়েছিল ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের। এরপর নতুন কোচ কে হবেন, তা নিয়ে হয়েছে বিস্তর আলোচনা। তবে শেষ পর্যন্ত দ্রাবিড়ের সাথেই আর দুই বছরের চুক্তি করতে চায় ভারত। গত বুধবার সেটি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)। দ্রাবিড়কে কোচ হওয়ার প্রস্তাব করলেও এর মাঝেই ভারতের সাবেক পেসার আশিস নেহরাকে কোচ হওয়ার প্রস্তাব করেছিল বিসিসিআই। সে প্রস্তাব প্রত্যাখান করে দেন। কারণটা তেমন জটিল নয়। বর্তমানে দেশটির ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটানসের সাথে চুক্তিবদ্ধ আছেন নেহরা।

কোচ হিসেবে ২০২৫ সাল পর্যন্ত দলটির সাথে থাকার কথা রয়েছে তার। যে কারণে বিসিসিআইয়ের প্রস্তাব পেয়েও সেটি প্রত্যাখান করেছেন এই সাবেক ভারতীয় পেসার। দেশের প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফেরানোর পেছনে আরেকটি কারণ হলো- নেহরা তার ছোট পরিবার ছেড়ে দূরে কোথাও যেতে চাচ্ছেন না। ফলে দেশের ফ্র্যাঞ্চাইজির কোচ হিসেবে থাকতেই বেশি স্বাচ্ছন্দ বোধ করছেন তিনি।

এদিকে রাহুল দ্রাবিড়ের সাথে কতদিনের চুক্তি করতে যাচ্ছে বিসিসিআই, সেটি এখনো নিশ্চিত নয়। তবে গত দুই বছরে দারুণ সফলতা এনে দেওয়া এই কোচ ২০২৪ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সাথে থাকবেন বলে জানা গেছে। এরপর তার সাথে চুক্তি নবায়নের বিষয়ে ফের আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট বোর্ড।