সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক নিহত

বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকের সহকারী।

শুক্রবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার মোকামতলা আন্ডারপাস সেতুর উপর দুর্ঘটনাটি ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালক মিরাজ ও আহত সহকারী আতিয়ার রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৬টার দিকে রংপুর থেকে আসা কার্গো পরিবহন নামে একটি কাভার্ডভ্যান মোকামতলা আন্ডারপাস সেতুর উপর পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন কাভার্ডভ্যান চালক এবং আহত হয়েছেন চালকের সহকারী। পরে চালকের সহকারীকে আহতাবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পলাতক রয়েছেন। মামলা প্রক্রিয়াধীন।

—-ইউএনবি