সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ফেনীতে ৪৮ ঘণ্টার অবরোধে ২টি অটোরিকশায় আগুন

বিএনপি ও সমমনা দলগুলোর চলমান ৪৮ ঘণ্টার অবরোধে ফেনী শহরে দু’টি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ‘গ্রিন টাওয়ার’ মার্কেটের সামনে পার্ক করা গাড়ি দু’টিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের সামনে কিছু দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে লোকজনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে এবং পরে গাড়ি দু’টিতে আগুন ধরিয়ে দেয়।

একটি অটোরিকশার চালক ইকবাল হোসেন জানান, তিনি বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার মাথায় ইট দিয়ে আঘাত করে।

চালক জানান, ১২-১৩ জন যুবক গলি থেকে বের হয়ে হঠাৎ গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তাৎক্ষণিকভাবে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান বলেন, ক্ষতিগ্রস্থ অটোরিকশা দু’টি থানায় নিয়ে আসা হয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম দাবি করেন, মার্কেটের সামনে অবরোধের পক্ষে মিছিল বের করা হলেও এ ঘটনার সঙ্গে তাদের কেউ জড়িত নয়।

—-ইউএনবি