সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

সিরাজগঞ্জে কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা পৌর শহরের নবগ্রাম এলাকায় এই ঘটনা ঘটেছে।

উল্লাপাড়া মডেল থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পাবনা থেকে করতোয়া পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান রবিবার রাত ১০টার দিকে উল্লাপাড়া পৌর এলাকার নবগ্রাম নামক স্থানে পৌঁছালে কাভার্ডভ্যানটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ও উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর আগেই কাভার্ডভ্যানটির কেবিন ও ভেতরের কিছু মালামাল পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ওসি আরও বলেন, কাভার্ডভ্যানটি থানায় আনা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

—-ইউএনবি