সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

অস্ট্রেলিয়াকে হারালো ভারত

অনলাইন ডেস্ক :

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছিল স্বাগতিক ভারত। আর তাই শেষ ম্যাচ ছিল কেবল আনুষ্ঠানিকতার। সেই ম্যাচেও অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। রোববার বেঙ্গালুরুতে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শ্রেয়াস আইয়ারের ফিফটিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬০ রানের সংগ্রহ করে ভারত। ৩৭ বলে ৫৩ রান করেন আইয়ার। ১৬১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অজিরা।

দলীয় ৫৫ রানের মধ্যে তিন ব্যাটারকে হারায় তারা। এরপর টিম ডেভিডকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন বেন ম্যাকডারমট। তবে দলীয় ১০২ রানে ১৭ বলে ১৭ রান করে সাজঘরে ফিরে যান ডেভিড। এরপর ৩৬ বলে ৫৪ রান করে আউট হন ম্যাকডারমট। এরপরও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় অজিরা। ফলে ৬ রানের জয় নিয়ে মাঠে ছাড়ে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মুকেশ কুমার।