Skip to content

ফোকাস

ঈদুল আজহায় রাজধানীর ১৬ স্থানে বসবে অস্থায়ী পশুর হাট

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৬টি অস্থায়ী পশুর হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আহ্বান করা হয়েছে দরপত্র। দুই সিটিতেই আটটি...

রাজধানীতে মৃদু ভূমিকম্প অনুভূত

রাজধানী ও এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৬টার দিকে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ঢাকার দোহার উপজেলা থেকে ১৪ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির...

যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে সরকারি সফরে লন্ডন পৌঁছেছেন। প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের স্থানীয় সময় রাত ১১টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৪টা ৪৯ মিনিট) হিথ্রো আন্তর্জাতিক...

নারায়ণগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

আপডেটেড নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকার একটি রি-রোলিং মিলে বিস্ফোরণে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন। এতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার জনে। নিহতরা হলেন- কিশোরগঞ্জের ইটনা উপজেলার ফজর আলীর ছেলে...

সংকটাপন্ন সুদান ছাড়তে পোর্ট সুদানে পৌঁছেছেন ৬৭৫ বাংলাদেশি

সংকটাপন্ন সুদান থেকে এ পর্যন্ত ৬৭৫ জন বাংলাদেশি নাগরিক খার্তুম থেকে পোর্ট সুদানে পৌঁছেছেন। বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, ‘যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে।’ তিনি...

মে মাসে দেশে আকস্মিক ঢল ও ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: চলতি মে মাসে দেশে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ সংঘটনের আশঙ্কা করা হচ্ছে। হতে পারে স্বল্প মেয়াদি আকস্মিক ও আগাম বন্যা। এ মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দু’টি লঘুচাপ-নিম্নচাপ। এর মধ্যে...

চট্টগ্রামের ১৫ উপেজলায় ডায়িরয়া প্রকোপ বৃদ্ধি

চট্টগ্রাম মহানগরী ও ১৫ উপজেলায় সম্প্রতি ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে জেলার বোয়ালখালী, আনোয়ারা, পটিয়া ও চন্দনাইশ উপজেলায় ডায়রিয়া রোগীর সংখ্যা অন্যান্য উপজেলার চেয়ে তুলনামূলকভাবে বেড়েছে। জেলার ১৫ উপজেলায় গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত...

মিশরে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

অনলাইন ডেস্ক : মিশরের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় মরুভূমির এক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে ভারী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। গত বুধবারের এ ঘটনায় আরও ২৫ জন আহত হয়েছেন বলে দেশটির চিকিৎসা ও নিরাপত্তা...

বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স ভিক্টোরিয়া নুল্যান্ড বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচনের গুরুত্ব এবং মানবাধিকার, শ্রম অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষণাবেক্ষণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক...

২০২২-২০২৩ অর্থবছরের জুলাই-এপ্রিলে তৈরি পোশাক রপ্তানি ৩৮.৫৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে তৈরি পোশাক রপ্তানি ৩৮ দশমিক ৫৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ০৯ শতাংশ বেশি। বিভিন্ন ক্যাটাগরির বিশদ...

এবার বোরো ধানের বাম্পার ফলনেও ধানের দাম কম

নিজস্ব প্রতিবেদক: এবার দেশজুড়েই বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তাতে কৃষকের মুখে হাসি ফুটেছে। কিন্তু ধানের দাম নিয়ে হতাশ কৃষক। তবে আবহাওয়া ভালো থাকায় স্বস্তিতে ধান কাটছে কৃষক। বর্তমানে হাওরে ধান কাটার ধুম চলছে।...

বঙ্গভবনের ইতিহাস সমুন্নত রাখতে জনগণের জন্য কাজ করুন: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বঙ্গভবনের সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের দায়িত্বের প্রতিটি স্তরে নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘বঙ্গভবনের সুনাম বাড়ানোর কথা আমাদের ভাবতে হবে কারণ এর দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।...