সাম্প্রতিক
জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার পাকিস্তান সফর কবে যাবেন, সাংবাদিকদের প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: পুলিশ সৌদি-হুতি সংঘাত: রিয়াদে যাচ্ছেন পাকিস্তান-তুরস্কের সেনাপ্রধান, যুদ্ধের প্রস্তুতি? চুয়েটে নতুন ভিসিকে ‘প্রত্যাখ্যান’, রোববার থেকে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে ১১৪ মৃত্যু অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন জাতিসংঘে জাইমা রহমানের নিয়োগ: লিগ্যাল অফিসার পদটির কাজ কী? চীনের প্রেসিডেন্টকে নৈশভোজে কী খাওয়ালেন ট্রাম্প, অতিথি ছিলেন প্রযুক্তি দুনিয়ার মহারথীরা হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের ৭ দিনের পরিকল্পনায় কী আছে
Skip to content

বাংলাদেশ এখনই ব্রিকসের সদস্য হওয়ার অনুরোধ করেনি: প্রধানমন্ত্রী

ছবি: পি আই ডি

ব্রিকসের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের পক্ষ থেকে এখনই কোনো অনুরোধ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমরা এখনই কাউকে আমাদের (ব্রিকসের) সদস্য করার জন্য বলতে যাইনি।’

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর এবং সেখানে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ প্রসঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ব্রিকস নেতারা অবশ্য আরও ৬ দেশকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছেন। দেশগুলো হলো- আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সৌদি আরব, ইরান ও সংযুক্ত আরব আমিরাত।

তিনি বলেন, এটা নিয়ে হায়-হুতাশ হবে জানি। কিন্তু বাংলাদেশ কিছু চেয়ে পাবে না, এটা কিন্তু ঠিক না।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার আমন্ত্রণে গত ২২-২৪ আগস্ট জোহানেসবার্গে এই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

—-ইউএনবি