Skip to content

ফোকাস

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ইঞ্জিন চালিত ট্রলির (থ্রী হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। রবিবার ভোর সাড়ে ৬টায় এই দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা...

চালু হতে না হতেই চিলমারী নৌ-বন্দরের ফেরি সার্ভিসে বিপত্তি

কুড়িগ্রামের সঙ্গে রৌমারী ও চর রাজিবপুর উপজেলার মানুষদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা। এই দুই উপজেলার কয়েক লাখ মানুষকে বছরের পর বছর নানা সংকট আর বিড়ম্বনা পোহাতে হয় বছরজুড়ে। কখনো ব্রহ্মপুত্রের বর্ষা মৌসুম কখনো বা...

ভুটানের ‘কুইন মাদার’র ঢাকায় যাত্রাবিরতি

ভুটানের ‘কুইন মাদার’ দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং তার রাজকীয় প্রতিনিধি দল শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকায় যাত্রাবিরতি করেছেন। ট্রানজিটের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দরজি ওয়ানমগমো ওয়াংচুকান্দ এবং ভুটানের রাজকীয় প্রতিনিধি দলকে স্বাগত জানান পররাষ্ট্র...

সাতকানিয়ায় নৌকা-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রাম–১৫ আসন সাতকানিয়ায় জাতীয় নির্বাচনকে ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। প্রচারণা শুরুর পর থেকে আওয়ামী লীগ দলীয় প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এম এ মোতালেবের কর্মী–সমর্থকদের মধ্যে প্রতিদিনই...

ভালো নির্বাচন না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে: নির্বাচন কমিশনার

ভালো নির্বাচন না হলে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু নির্বাচনের কোনো ব্যত্যয় হবে না। সবার প্রতি একটাই নির্দেশনা অবাধ ও সুষ্ঠ...

নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ নির্বাচন কমিশনের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আওয়াল। শুক্রবার যশোরে খুলনা বিভাগের ১০ জেলার ডিসি, এসপি, ইউএনও ও ওসিদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশ দেন...

ট্রেনে অগ্নিসংযোগে মা-শিশুসহ ৪ জনের প্রাণহানির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চায় জাতিসংঘ

সম্প্রতি চলন্ত ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মা ও তার শিশুসহ চারজনের প্রাণহানির ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, কারা এ...

চেক প্রজাতন্ত্রের প্রাগ বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে ১৪ জন নিহত

এপি, চেক প্রজাতন্ত্র : – চেক প্রজাতন্ত্রের প্রাগের একটি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের গুলিতে অন্তত ১৪ জন নিহত এবং ২০ জনেরও বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রাগের...

খাদ্যশস্যের উৎপাদন বাড়লেও খাদ্য নিরাপত্তাহীনতা কাটছে না

নিজস্ব প্রতিবেদক: দেশে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, দেশে গত অর্থবছরে (২০২২-২৩) ৪ কোটি ৭৮ লাখ টন খাদ্যশস্যের (দানাদার খাদ্যশস্য) উৎপাদন হয়েছে। যা ২০২১-২২ অর্থবছরের চেয়ে ১৩ লাখ টন বেশি।...

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের জন্য শান্তিপূর্ণভাবে কাজ করুন: প্রার্থীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জানুয়ারি জাতীয় নির্বাচনের প্রচারণার সময় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো সংঘাতে জড়ালে তার নিজের দলের সদস্যদেরও রেহাই দেওয়া হবে না। তিনি বলেন, ‘অন্যের অধিকারে হস্তক্ষেপ করবেন...

হুমকি না থাকলেও মেট্রোরেলের নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি কর্মকর্তা

হামলার কোনো তথ্য বা হুমকি না থাকলেও নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মহিদ উদ্দিন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা...

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১৫ ফেব্রুয়ারি

২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ইউএনবিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।...