Skip to content

Upcoming
Spain
0-0
Austria
Source: ESPN

সারাদেশ

কমলগঞ্জে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি

পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের জন্য নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী গ্রেড উন্নীতকরণ এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানের দাবিতে দুই ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন, কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- অ্যাসোসিয়েশনের কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ, সাধারন সম্পাদক মোস্তাকিম আহমদ, সহ-সভাপতি  মইন উদ্দিন খাঁন, উপদেষ্ট আনজুমান আরা রুবি, সৈয়দ মিজানুর রহমান, আব্দুল মুমিন, অনিরুদ্ধ রায় প্রমোদ চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁদের প্রাপ্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা আরও বলেন, প্রস্তাবিত নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ধারাবাহিকতা বজায় রেখে উচ্চতর গ্রেড প্রদান সময়ের দাবি।বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যাম কান্ত সিংহ বলেন, স্বাস্থ্য অধিদফতরের অধীনে সারাদেশে প্রায় ২৬ হাজার স্বাস্থ্য সহকারী আছেন। তারা শিশু, গর্ভবর্তী নারী ও কিশোরীদের টিকাদান এবং কমিউনিটি ক্লিনিকে কাজ করেন। বিভিন্ন সময়ে টেকনিক্যাল পদমর্যাদাসহ বেতন স্কেল উন্নতির জন্য স্বাস্থ্য সহকারীরা আন্দোলন করলেও তা প্রতিশ্রুতি এবং আশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। উল্লেখ্য, স্বাস্থ্য সহকারীদের এই দাবি দীর্ঘদিন ধরে চলে আসছে, যা মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জয়পুরহাটে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

এস এম শফিকুল ইসলামঃ জয়পুরহাটঃ নিয়োগবিধি সংশোধনসহ ৬ দফা দাবিতে জয়পুরহাটে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন জেলা হেলথ্...

ঠাকুরগাঁওয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা ও মেয়ের

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী খোশবাজার এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার মো. আশরাফুল...

জয়পুরহাটে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা

জয়পুরহাট প্রতিনিধিঃ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয়...

১০ বছর পর স্বদেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হোসাইন

সিলেট অফিস: ১০ বছর পর স্বদেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা মশাহিদ হোসাইন। বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র এই নেতা রোববার সকাল ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট এয়ারপোর্টে এসে পৌঁছেন। এসময় তাঁকে...

সিলেট-গোয়াইনঘাট সড়ক ‘মরণফাঁদ’

সিলেট অফিস: পর্যটন সমৃদ্ধ সিলেটের গোয়াইনঘাট উপজেলার সড়ক যেন মরণফাঁদ। ২৭ কোটি টাকায় ১০ কিলোমিটার সড়ক সংস্কার চলছে ঢিমেতালে। এতে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পর্যটক ও উপজেলাবাসীদের। কাজ পাওয়া ঠিকাদার বিক্রি করে দিয়েছেন...

সিলেটে শাহজালাল ফার্টিলাইজার থেকে আ্যমোনিয়া সরবরাহে নিষেধাজ্ঞা

সিলেট অফিস : সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে তরল আ্যমোনিয়া গ্যাস সংগ্রহে বেশ কয়েকজন ডিলারকে সারকারখানায় প্রবেশে  নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষার্থে  ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ শনিবার এই  নিষেধাজ্ঞার নোটিশ জারী...

আড়াইশো টাকা আয়ে চার জনের সংসার চালায় কিশোর তোফাজ্জল!

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : একটি ভাঙাচোরা বাইসাইকেলই তার ভরসা। এ সাইকেল চালিয়ে ১৫ কিলোমিটার দুরের দূর্গম খাসিয়া পল্লীতে কাজ করে দুই-আড়া মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৯নং ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দী গ্রামের আলী আহমেদ (৬৫) এর ছেলে...

রেলওয়ের লীজ গ্রহীতার ভূমি জবর দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ

  জেলা প্রতিনিধি, মৌলভীবাজার : বড়লেখায় রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ কর্তৃক প্রদত্ত একজন লীজ গ্রহীতার প্রায় দেড়কোটি টাকা মূল্যের ভূমি জবদখল ও স্থাপনা নির্মাণের অপচেষ্টার অভিযোগ ওঠেছে এবাদুর রহমান, হোসেন আহমদ খান, ইকবাল হোসেন, শরফ উদ্দিন...

কমলগঞ্জে ‘আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন

  পারভেজ আহমেদ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় “আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার”-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টায় ভানুগাছ কলেজ রোডস্থ আব্দুল্লাহ মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং সেন্টারের পরিচালক ফয়ছল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ মাসুক মিয়া। মোঃ আবুল হোসেন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সহ–সভাপতি কাজী মোঃ মামুনুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু তালেব, সাবেক পৌর কাউন্সিলর গোলাম মুগনি মুহিত, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক মোঃ কয়ছর আহমেদ, কমলগঞ্জ গ্রামডাক্তার কল্যান সমিতির সভাপতি চম্পা লাল দে, পল্লী চিকিৎসক মোঃ নূরুল ইসলাম পুতুল এবং ব্যবসায়ী জুবায়ের আহমেদ প্রমুখ। আলোচনা শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আগত অথিতিদের ক্রেষ্ট তুলেদেন পরিচালক ফয়ছল আহমেদ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন ভানুগাছ জামিয়া তাজবিদুল  কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ কাওছার আহমেদ। এই প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে কমলগঞ্জের তরুণ-তরুণীদের জরুরি চিকিৎসা সহায়তা বিষয়ে সচেতন ও দক্ষ করে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

ভাঙন কব‌লিত কয়রার গোবিন্দপুর, দশহা‌লিয়ায় নেই কোন আশ্রয় কেন্দ্র

খুলনা ব্যুরো: খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের গোবিন্দপুর, আটরা, দশহালিয়া ও লোকা এলাকাগুলো জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের একটি জ্বলন্ত উদাহরণ হয়ে উঠেছে। নদীভাঙন, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস—এই তিন প্রকৃতিক দুর্যোগের ঘনঘটা এখানে মানুষের জীবন ও...

নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

সিলেট অফিস : সিলেট জেলা বিএনপির সভাপতি ও নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মেধার রাজ্যে শ্রেষ্ঠত্ব অর্জনকারীরাই আগামীর সম্পদ এবং জাতির উন্নয়ন অগ্রগতির অনন্য শক্তি। তাঁদের মাধ্যমে...