সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক-৩

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে অভিযান চালিয়ে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২ আগস্ট ) রাতে মৌলভীবাজার ডিবির একটি টিম অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলো—মোঃ আব্দুল বাজিদ (৪২), মোঃ ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।

ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়।

তল্লাশিকালে বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০,০০০ নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করে, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবা সংগ্রহ করেছে। তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে।

গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।