সাম্প্রতিক
ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদি আরবগামী ৬২ ফ্লাইট বাতিল, শাহজালালে দুর্ভোগে ৯ হাজারের বেশি যাত্রী ৩০ ঘণ্টা পর ডিসি-এসপির সঙ্গে ক্যাম্পাস ছেড়ে হাসপাতালের পথে ভিসি প্লট দুর্নীতি: পারটেক্স গ্রুপের রাসেল-রুবেলসহ রাজউকের সাবেক চেয়ারম্যানও দণ্ডিত সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা সাবিলার সংসারে ভাঙনের গুঞ্জন ইরানকে চাপে রাখার মার্কিন কৌশল ব্যর্থ হয়েছে: আইআরজিসি কমান্ডার বাংলাদেশকে জিততে দিলো না আফগানিস্তান বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ
Skip to content

মোংলায় শিক্ষার আলো ছড়াতে কোস্ট গার্ডের শিক্ষা সামগ্রী বিতরণ

মোংলায় শিক্ষার আলো ছড়াতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্ট গার্ড উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে দুর্যোগ মোকাবিলা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সুবিধাবঞ্চিত, অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে।

এরই ধারাবাহিকতায় কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) উদ্যোগে রবিবার মোংলার জয়মনি এলাকায় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণাদী বিতরণ করা হয়েছে। জয়মনি মাধ্যমিক বিদ্যালয়, জয়মনিরঘোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জয়মনিরঘোল দারুস সুন্নাত স্বতন্ত্র এবতেদায়ী হাফিজিয়া মাদ্রাসার মোট ২০০জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ হিসেবে খাতা, কলম, স্কেল, পেন্সিল, ইরেজার এবং পেন্সিল কাটার বিতরণ করা হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরণের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো