সাম্প্রতিক
Skip to content

বাংলাদেশ ব্যাংক

২৪ দিনে দেশে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার

চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত বছরের একই সময়ের তুলনায় এ সময়ে প্রবাসী আয় বেড়েছে ৬ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশি মুদ্রায় প্রতি...

সাইবার হামলার ঝুঁকি এড়াতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

বিশ্বব্যাপী সাইবার হামলার ঝুঁকি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করতে গিয়ে রক্ষণাবেক্ষণসংক্রান্ত বার্তা দেখা যায়। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা এবং ওয়েবসাইটের সুরক্ষা নিশ্চিত...

ন্যাশনাল ব্যাংককে গ্রাহকের চাহিদামতো টাকা দেওয়ার নির্দেশ

তারল্য পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকরা যাতে নিজেদের প্রয়োজন অনুযায়ী আমানত তুলতে পারেন, সে ব্যবস্থা...

৩০ ব্যাংকের বন্ধ কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ

কিউ-ক্যাশ নেটওয়ার্কের প্রযুক্তিগত উন্নয়ন, সিস্টেম মাইগ্রেশন ও রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ বা সীমিত হয়ে পড়া ব্যাংকগুলোর কার্ড ও সংশ্লিষ্ট ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে গ্রাহকদের ভোগান্তি কমানো, স্বার্থ সুরক্ষা এবং...

বাংলা কিউআরে মার্চেন্ট ফি বাতিল, পিটুপি লেনদেন চালু নভেম্বরে

দেশব্যাপী নগদবিহীন বা ক্যাশলেস লেনদেনকে আরও গতিশীল ও সর্বজনীন করতে আগামী ১ নভেম্বর থেকে ‘বাংলা কিউআর’ (কুইক রেসপন্স) কোড ব্যবহারের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) অর্থ স্থানান্তর সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।...

বেসরকারি ব্যাংকের ৮২% খেলাপি ঋণ মাত্র ১০ ব্যাংকে

দেশের বেসরকারি ব্যাংক খাতে খেলাপি ঋণের বড় অংশই জমা হয়েছে হাতে গোনা কয়েকটি ব্যাংকে। জুন শেষে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মোট ৪ লাখ ৩৩ হাজার ৭০৪ কোটি টাকা খেলাপি ঋণের মধ্যে ৩ লাখ ৫৭ হাজার...

বিদেশ ভ্রমণে বছরে খরচ করা যাবে ১৮ হাজার ডলার

বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বিদেশি মুদ্রা খরচ করতে পারবেন। এতদিন এ সীমা ছিল...

দাম কমায় সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমার পরিপ্রেক্ষিতে প্রায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে পাঁচ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার সকাল থেকেই বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের দরে নিম্নমুখী...

বন্ধ কলকারখানা চালু করতে ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি টাকা

দীর্ঘদিন বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু, বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো এবং স্থবির অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজে অর্থায়নে ১৭টি ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। এসব ব্যাংক থেকে...

ডলারের দাম মৌখিকভাবে বেঁধে দিল কেন্দ্রীয় ব্যাংক

আমদানি দায় পরিশোধে ডলারের চাহিদা বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে আন্তঃব্যাংক বাজার ও রেমিট্যান্স চ্যানেল থেকে ১২৩ টাকা ৮২ পয়সার বেশি দরে ডলার না...

সম্পদের হিসাব না দেওয়ায় এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী)কে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আয়েশা নাসরিন এ...

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

দেশের ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন আরও সহজ করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ডিজিটাল সেবা খাতের বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বৈদেশিক আয় গ্রহণ, সংরক্ষণ ও ব্যবহারের ক্ষেত্রে...