দাম কমায় সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

বাজারে ডলারের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমার পরিপ্রেক্ষিতে প্রায় সাড়ে তিন মাস পর বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে পাঁচ কোটি মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
গতকাল মঙ্গলবার সকাল থেকেই বাণিজ্যিক ব্যাংকগুলোতে ডলারের দরে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছিল। এদিন ব্যাংকগুলো রেমিট্যান্স হাউস থেকে প্রতি ডলার কিনেছে ১২২ টাকা ৩০ থেকে ৪০ পয়সা দরে, আর আমদানি বিল বা এলসি নিষ্পত্তি হয়েছে ১২২ টাকা ৫০ থেকে ৬০ পয়সার মধ্যে। তবে দুপুরের দিকে বাংলাদেশ ব্যাংক ১২২ টাকা ৭৫ পয়সা দরে ডলার কেনার ঘোষণা দিলে বাজারে এর প্রভাব পড়ে। বিকেলে অনেক ব্যাংক একই দরে রেমিট্যান্সের ডলার কেনা এবং এলসি নিষ্পত্তি শুরু করে।
এর আগে সর্বশেষ গত ২০ মে বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমানে ব্যাংকগুলোর হাতে ডলারের সরবরাহ পর্যাপ্ত রয়েছে, পাশাপাশি আমদানি বিল পরিশোধের চাপও আগের তুলনায় কমেছে। এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দুর্বল থাকায় বৈদেশিক মুদ্রার সামগ্রিক চাহিদাও কমতির দিকে। এই সরবরাহ-চাহিদার ভারসাম্যহীনতার কারণেই মূলত ডলারের দরে পতন দেখা দিয়েছিল বলে। বাজারে দরপতন যাতে আরও না বাড়ে, সে বিবেচনা থেকেই কেন্দ্রীয় ব্যাংক এবার ডলার কেনার সিদ্ধান্ত নিয়েছে।
ব্যাংকারদের ধারণা, সামনের মাসে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের কিছু বকেয়া অর্থ পরিশোধের সময় ঘনিয়ে আসছে, যার প্রভাবে ডলারের চাহিদা আবার কিছুটা বাড়তে পারে বলে।
এনএনবাংলা/এফএস
