সাম্প্রতিক
Skip to content

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে বাধা নেই: ইরানি রাষ্ট্রদূত

ছবি: সংগৃহীত

এলএনজি বহনকারী বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি পার হতে কোনো সমস্যা নেই। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোও হরমুজ প্রণালি পার করতে পারবে বলে জানিয়েছেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রহিমি জাহানাবাদি।

বুধবার (০২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা বলেন।

ইরানের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালী পার হতে কোনো সমস্যা নেই। মক্কা চুক্তির সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও হরমুজ প্রণালী পার করতে পারবে।

মক্কা প্যাক্টে ইরানের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, তিনি বলেন, আমরা মক্কা প্যাক্টকে আমাদের বিপক্ষে দেখছি না। মধ্যপ্রাচ্য যুদ্ধে আমরা শুধু আমেরিকার ক্যাম্পে আক্রমণ করেছি। ইসলামিক কোনো রাষ্ট্রকে নয়। মক্কা প্যাক্টে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে ইরান গ্রহণ করবে।

এনএনবাংলা/এফএস