সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রথম সভায় অসুস্থ সিসিকের নতুন মেয়র

জেলা প্রতিনিধি, সিলেট :

সিসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সোমবার বেলা ১টার দিকে তাকে নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কাউন্সিলর রেজওয়ান আহমদ।

তিনি জানান, সকাল সাড়ে ১১টায় সিসিকের নবনির্বাচিত পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে বেলা পৌনে ১টার দিকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী হঠাৎ অসুস্থবোধ করেন।তাৎক্ষণিক মুলতবি করে তাকে পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও পরে কেবিনে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

উল্লেখ্য,আজকের সভায় প্যানেল মেয়র নির্বাচনের কথা থাকলেও সভা মুলতবি হওয়ায় তা আর হয় নি। আগামী সভায় প্যানেল মেয়র নির্বাচন হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।