সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ইসির নির্দেশনা অনুযায়ী ‘শিগগিরই’ ওসিদের বদলি শুরু করবে ডিএমপি

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যারা ইতোমধ্যে নিজ নিজ থানায় ৬ মাস পূর্ণ করেছেন, তাদের শিগগিরই বদলি করা হবে।

রবিবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রায় নিয়তি বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু ইসি পর্যায়ক্রমে সব ওসি স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে, তাই ডিএমপি তাদের ওসিদের তালিকা অনুমোদনের জন্য ইসিতে প্রেরণ করবে।

এর আগে ৩০ নভেম্বর পর্যায়ক্রমে সারা দেশের থানার ওসিদের বদলি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। সারা দেশে ৬৫০টিরও বেশি থানা রয়েছে, যার মধ্যে ৫০টি ডিএমপির আওতাধীন।

যেসব কর্মকর্তা ৬ মাসের বেশি সময় ধরে নিজ নিজ থানায় দায়িত্ব পালন করছেন, তাদের বদলিকে অগ্রাধিকার দিতে বলেছে ইসি।

—-ইউএনবি