সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরে পৃথক স্থানে ২টি ট্রাকে আগুন

বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের প্রথম দিন রবিবার দিনাজপুরের পৃথক এলাকায় দু’টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার রাত ৯টার দিকে দিনাজপুরের জালিয়াপাড়া এলাকায় খড়বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা জানান, দুর্বৃত্তরা ট্রাকটিতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়।

পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রমিজ আলম ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে শনিবার দিবাগত রাতে কাহারোল উপজেলার রামপুর এলাকায় আরেকটি ট্রাকে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দু’টি ঘটনার কোনোটিতে সন্দেহভাজন কাউকে শনাক্ত করতে পারেনি।

—-ইউএনবি