সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরে পৌর মেয়রেরসহ পুড়েছে ১১টি গাড়ি

নাটোরের সিংড়ায় গ্যারেজে রাখা পৌর মেয়রের জীপসহ ১১টি যানবাহন পুড়ে গেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার নিজস্ব গ্যারেজে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ভোর ৪টার দিকে পৌরসভা ভবন সংলগ্ন পৌরসভার নিজস্ব গ্যারেজে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গ্যারেজের শাটার ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও বলেন, এর আগেই পুড়ে যায় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের ব্যক্তিগত জীপ, ২টি কমিউনিটি অ্যাম্বুলেন্স ও ৮টি ইজিবাইক।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করছেন সিংড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সুমন আলী।

বিয়টি তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি। তবে মেয়রকে ফোনে পাওয়া যায়নি।

—-ইউএনবি