সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জাতীয় নির্বাচন: মাশরাফির আয় গতবারের চেয়ে অর্ধেকের বেশি কমেছে

নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মাশরাফি বিন মুর্তজার বার্ষিক আয় ও গচ্ছিত অর্থের পরিমাণ গতবারের (২০১৮ সালের নির্বাচন) চেয়ে অর্ধেকের বেশি কমেছে।

তবে স্থাবর সম্পত্তি, ব্যবহৃত গাড়ি ও আসবাব যা ছিল সেগুলো অপরিবর্তিত আছে।

বাংলাদেশ জাতীয় ওয়ানডে ক্রিকেট দলের সাবেক এই অধিনায়কের একাদশ ও দ্বাদশ নির্বাচনী হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।

মাশরাফি বছরে আয় ২০১৮ সালের হলফনামায় দেখানো হয় ১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৭০০ টাকা। এবার বার্ষিক আয় দেখানো হয়েছে ৮৮ লাখ ৫৪ হাজার ৪৫৮ টাকা।

এর মধ্যে শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় বছরে ১৪ লাখ ১ হাজার ৯৯৩ টাকা, সম্মানী ও ভাতা থেকে ২৩ লাখ ৩ হাজার ২০ টাকা এবং অন্যান্য খাত থেকে আয় ৫১ লাখ ৪৯ হাজার ৪৮৫ টাকা। স্ত্রীর নামে নেই কোনো অস্থাবর ও স্থাবর সম্পত্তি। গচ্ছিত আছে ৫০ তোলা স্বর্ণ।

গতবারের চেয়ে এবার নগদ অর্থ প্রায় ৪৩ লাখ টাকা বেড়েছে। গতবার নগদ অর্থ দেখানো হয় ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। এবার দেখানো হয়েছে ১ কোটি ৮০ লাখ ৫৪ হাজার ৪০২ টাকা।

গতবার তার বাহন ও বাড়ির আসবাব হিসেবে যা যা দেখানো হয়, এবারও তাই দেখানো হয়েছে। তার বাহন হিসেবে আছে একটি প্রাইভেটকার, দু’টি মাইক্রো ও একটি জিপ (মূল্য ১ কোটি ৭৫ হাজার ৭ হাজার টাকা)।

বাসার আসবাব আছে ১৮ লাখ ৮০ হাজার টাকার। স্থাবর সম্পদ হিসেবে গতবার হলফনামায় যা ছিল এবারও তাই দেখানো হয়েছে। এর মধ্যে আছে নিজ নামে ৩ একর ৬১ শতাংশ জমি (অর্জনকালীন সময়ে এর মূল্য ৩৭ লাখ টাকা)। ঢাকার পূর্বাচলে একটি প্লট (অর্জনকালীন সময়ে এর মূল্য ৮ লাখ ২৪ হাজার টাকা)। মিরপুরে একটি ৬ তলা ও একতলা ফ্ল্যাট বাড়ি (এ দু’টির মূল্য ৪৭ লাখ ৫০ হাজার ও ১ কোটি ৮ লাখ টাকা)।

হলফনামা অনুযায়ী, ২০১৮ সালে অস্থাবর সম্পদের মধ্যে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত ছিল ৬ কোটি ৩৭ লাখ ২৯ হাজার ৫১ টাকা। এবার ব্যাংক, বন্ড, ঋণপত্র, পোস্টাল, সেভিংস, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে গচ্ছিত দেখানো হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৪ হাজার ২২৯ টাকা।

এর মধ্যে তিনটি ব্যাংকে গচ্ছিত আছে ১ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮৬০ টাকা এবং বন্ড, ঋণপত্রে ২ লাখ ৫০ হাজার টাকা ও পোস্টাল, সেভিংস সার্টিফিকেটসহ বিভিন্ন ধরনের সঞ্চয়পত্র বা স্থায়ী আমানতে বিনিয়োগ ২ কোটি ৪৫ লাখ ৮৩ হাজার ৩৬৯ টাকা। এদিকে সিটি ব্যাংক থেকে লোন (হোম লোন) নেওয়া আছে ৮৯ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা।

—–ইউএনবি