সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দিনাজপুরে মধ্যরাতে বাসে আগুন

দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

এতে বাসটির বিভিন্ন অংশ পুড়ে প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কোতোয়ালি থানার ইনচার্জ ফরিদ হোসেন বলেন, মধ্যরাতে কেন্দ্রীয় টার্মিনালে পার্ক অবস্হায় বাসটির দরজা-জানালা বন্ধ করে বাইরে গিয়েছিলেন হেলপার। কিছু সময়ের মধ্যে বাসটিতে আগুন জলতে দেখতে পান টহল পুলিশের সদস্যরা।

তিনি আরও বলেন, ফারার সার্ভিসের কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা।

ফরিদ হোসেন বলেন, বাসটিতে আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চালাচ্ছেন তারা। তবে অবরোধ আহ্বানকারী কর্মীরা সুযোগ বুঝে বাসে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে ঘটনাস্হল পরিদর্শন করেছেন সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলম। জড়িতদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

—-ইউএনবি