সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

চট্টগ্রামে হেলে পড়েছে ৩ তলা ভবন

চট্টগ্রাম মহানগরীর একটি ৩ তলা ভবন হেলে পড়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধার দল ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আবদুর রাজ্জাক জানান, সকাল থেকে মহানগরীর পাহাড়তলী সরাইপাড়ায় ড্রেনের কাজ চলছিল। এ সময় হঠাৎ ওই ৩ তলা ভবনটি হেলে পড়ে। এ ঘটনার পরই ভবনের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট।

এর আগে ২৫ নভেম্বর নগরীর অক্সিজেনের রউফাবাদ এলাকায় একটি ৪ তলা ভবন হেলে পড়ে। এ নিয়ে জেলা প্রশাসনের একটি তদন্ত কমিটি গঠন করা হলেও এখন পর্যন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

—-ইউএনবি