সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক :

ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শুক্রবার (৮ ডিসেম্বর) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামলা সংক্রান্ত অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও’র সত্যতা যাচাই করেছে আল জাজিরার ভেরিফিকেশন ইউনিট। ভিডিওতে দেখা যায়, মার্কিন দূতাবাসের কাছে রকেট পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা আরেক ভিডিওতে, মার্কিন দূতাবাসের কাছে মৃদু সিরিজ ও বিকট বিস্ফোরণে মধ্যে সাইরেন বেজের ওঠার শব্দ শোনা যাচ্ছে।

ইংরেজিতে জোরে বলা হচ্ছে, কোথাও লুকিয়ে পড়ুন, জানালা থেকে দূরে থাকুন এবং পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করুন। ফেসবুকে আরেক ভিডিওতে বাগদাদের কূটনৈতিক অঞ্চল দেখানো হচ্ছে এবং বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কিনা- তা নিয়ে কিছু বলা হয়নি। এ ছাড়া হামলার দায়ও এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। গত ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৪০ হাজারের বেশি।

অন্যদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে অন্তত ১২০০। আহত তিন হাজারের বেশি। চলমান যুদ্ধে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নানা সহযোগিতা করছে- এমন অভিযোগের পর থেকেই মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও ঘাঁটিতে হামলার পরিমাণ অনেক বেড়েছে এবং ক্রমাগত হামলা হচ্ছে।