সাম্প্রতিক
নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী দিল্লিতে শেখ হাসিনা-আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল, নেপথ্যে কী? দলের নাম ও প্রতীক দুটোই হাতছাড়া মমতার ব্যবসায়ীদের চাপে ‘গুজরাটের ইলিশ’ আমদানি, জানত না মন্ত্রণালয় বাজারে উধাও ১ লিটারের সয়াবিন, খোলা তেলের দামও চড়া গুমের আন্তর্জাতিক তদন্ত চাওয়া বিএনপি এখন তা চায় না: নাহিদ ইসলাম পাকিস্তানে জ্বালানি সংকট: সরকারি ভোজ নিষিদ্ধ ও বিয়ের দাওয়াতে এক পদ গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১৯ মার্চ লবণাক্ততায় হারাচ্ছে সুন্দরবনের ঔষধি গাছ, বিলুপ্তির পথে ভেষজ চিকিৎসা ও জ্ঞান
Skip to content

ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আরও ৪০০ রোহিঙ্গা

অনলাইন ডেস্ক :

জরাজীর্ণ কাঠের নৌকায় ইন্দোনেশিয়ায় পৌঁছেছে আরও প্রায় ৪০০ রোহিঙ্গা। তারা স্থানীয় সময় রোববার (১০ ডিসেম্বর) দেশটির আচেহ প্রদেশে পৌঁছেছে। ওই প্রদেশের জেলে সম্প্রদায়ের প্রধান মিফতাহ কুট আদ এ তথ্য নিশ্চিত করেছেন। সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় মিয়ানমারের মুসলিম সংখ্যালঘুদের স্রোত আগের তুলনায় অনেক বেড়েছে।

এদিকে নতুন করে আরও রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় প্রবেশের খবরে জাতিসংঘের শরণার্থী বিষয় সংস্থা (ইউএনএইচসিআর) বলছে, নভেম্বর থেকে এখন পর্যন্ত মোট এক হাজার ২০০ রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় পৌঁছেছে। মিফতাহ কুট আদ বলেন, রোববার (১০ ডিসেম্বর) দুটি নৌকা ওই প্রদেশে ভিড়েছে। এর মধ্যে একটি নৌকা আচেহ প্রদেশের পিদিয়েতে এবং অন্যটি আচেহ বেসার প্রদেশে পৌঁছেছে। তিনি জানিয়েছেন, প্রতিটি নৌকায় প্রায় ২০০ জন করে যাত্রী ছিল।

স্থানীয় সামরিক কর্মকর্তা অ্যান্ডি সুসান্তো বলেন, ভোর ৪টার দিকে পিদিয়ে জেলায় প্রায় ১৮০ জন রোহিঙ্গা এসে পৌঁছায়। কর্মকর্তারা তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছেন বলে জানান তিনি। সুসানতো নিশ্চিত করেছেন যে, অন্য এক নৌকা এসে পৌঁছানোর বিষয়টি সম্পর্কেও অবগত হয়েছে সামরিক বাহিনী। তবে সেটা কোথায় ভিড়েছে বা ওই নৌকায় কতজন যাত্রী ছিল সে বিষয়টি তিনি জানেন না। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো শুক্রবার এক বিবৃতিতে জানান, তিনি সন্দেহ করছেন যে, সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ায় রোহিঙ্গাদের আগমন বেড়ে যাওয়ার পেছনে মানবপাচারের বিষয়টি জড়িত থাকতে পারে। ইন্দোনেশিয়া ১৯৫১ সালের জাতিসংঘের শরণার্থী বিষয়ক সনদে সাক্ষর না করলেও দেশটিতে সাধারণত তাদের উপকূলে এসে পৌঁছানো আশ্রয়প্রত্যাশীদের ফিরিয়ে দেওয়া হয় না।