সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

রংপুরে ট্রেন লাইনচ্যুত, ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

রংপুরের কাউনিয়ায় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ১১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল পৌনে ৭টার দিকে ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে।

এতে লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।পরে সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এতে লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

পরে ৬টার দিকে উদ্ধার অভিযান শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

কাউনিয়া রেলওয়ের স্টেশন মাস্টার হোসনে মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বগুড়াগামী কমিউটার ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটের দিকে কাউনিয়া স্টেশনে প্রবেশের সময় ইঞ্জিনের চাকা লাইন থেকে পড়ে যায়। এতে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় লালমনিরহাট ও কুড়িগ্রাম রুটের রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই দুই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

তিনি বলেন, পরে লালমনিরহাট থেকে উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করে। সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

—-ইউএনবি