সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

জিএম কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ রওশনের

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, জিএম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সুকৌশলে আমাকে বাদ দিয়েছেন। আমার সন্তান এরশাদ পুত্র সাদ এরশাদ ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দলের মধ্যে ক্যু করে নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি। আমরা প্রধানমন্ত্রীকে সব বিষয় জানিয়েছি।

দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।

রওশন বলেন, খণ্ডিত জাতীয় পার্টি ও গোলাম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।

তিনি বলেন, দ্বাদশ নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার জন্য সারাদেশে প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে জাতীয় পার্টির পক্ষ থেকে অনুরোধ করেছি।

—-ইউএনবি