সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

পাঁচ ফুটবলারকে বহিষ্কার করল বিকেএসপি

অনলাইন ডেস্ক :

পড়ন্ত বিকালে আবাহনীর অনুশীলনে আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানির সঙ্গে তরুণ ফুটবলার বিকেএসপির শিক্ষার্থী আসাদুল মোল্লা। অনুশীলনে মন নেই। বলছিলেন, ‘এমনিতেই আমি নার্ভাস। এত কম বয়সে একটা ঐতিহ্যবাহী টিমে এসেছি। উদ্যাম থাকার কথা ছিল। সেখানে হঠাৎ করে…। কথা বলতে পারলেন না আসাদুল। এইচএসসি পরীক্ষার্থী আসাদুলকে বিকেএসপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিকেএসপির পাঠনো একটা চিঠি হাতে পেয়েছেন সাতক্ষীরার শ্যামনগরের আশরাফ মোল্লার ছেলে আসাদুল মোল্লা।

বললেন, ‘বিকেএসপির কারণে আমি এত দূর আসতে পেরেছি। সেখান থেকে এলিট একাডেমিতে সুযোগ পাই। কী কারণে বহিষ্কার, আমি নিজেও জানি না। বলা হচ্ছে অনুপস্থিত। আমাকে বলা হয়েছে আমি নাকি অনুপস্থিত ছিলাম। কিন্তু কাগজে লেখা নেই। আমি বিকেএসপির ম্যাডামকে ফোন দিলাম উনি বললেন অনেক দিন আসছ না, তাই বহিষ্কার করা হয়েছে। আমাকে সতর্ক করা হয়নি।

কী কারণে বহিষ্কার করা হয়েছে সেটাও কাগেজ লেখা নেই।’ আসাদুল বললেন, ‘আর চারটা মাস আছে বিকেএসপির লাইফ শেষ হবে। এইচএসসি পরীক্ষা দেব। বিকেএসপি কেন এত বড় সিদ্ধান্ত নিল বুঝতে পারছি না।’ তিনি বলেন, ‘বিকেএসপির পাঁচ জনকেই বহিষ্কার করা হয়েছে। বিকেএসপি যদি সুযোগ দেয় আমি পরীক্ষা দিতে পারি।’ বহিষ্কার হন ব্রাদার্সের রুবেল শেখ, ইমরান খান, মিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম রানা।