সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

দেশে ফিরেছেন এশিয়া চ্যাম্পিয়ন টাইগাররা

অনলাইন ডেস্ক :

সফল এশিয়া কাপ মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সোমবার বিকেলে বিকেল সাড়ে ৪টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে এশিয়া চ্যাম্পিয়নরা। বিমানবন্দরে সরাসরি মিরপুরে শের-ই বাংলা স্টেডিয়ামে অবস্থিত বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমিতে নিয়ে যাওয়া হবে ক্রিকেটারদের। সেখানে সন্ধ্যা সাড়ে ৬টায় এশিয়া কাপজয়ী দলের ক্রিকেটারদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিসিবি। এদিকে, যুব চ্যাম্পিয়নরা বিসিবি সভাপতির সঙ্গে ডিনার করার আমন্ত্রণ পেয়েছেন। তারা সেই আমন্ত্রণে যোগ দেবে আজ মঙ্গলবার রাতে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু।

এশিয়া কাপের এবারে আসরে শুরু থেকেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতোই। যুব এশিয়া কাপ আসরের গ্রুপপর্বে জাপান, আরব আমিরাতের পরে শক্ত প্রতিপক্ষ শ্রীলঙ্কাকেও হারায় জুনিয়র টাইগাররা। সেমিফাইনালে প্রতিপক্ষ ছিল ভারত। যা আসরের অন্যতম শক্তিধর দল। কিন্তু বাংলাদেশ অনায়াসেই জয় পায় ম্যান ইন ব্লুদের বিপক্ষেও। ফাইনালে আরব আমিরাতকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় যুবা টাইগাররা।