সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হরতালে ঢাকায় ২ বাসে আগুন

বিএনপি ও সমমনা বিরোধী দলের ডাকা দেশব্যাপী হরতালের মধ্যে মঙ্গলবার সকাল ও দুপুরে রাজধানীর খিলগাঁও ও গুলিস্তান এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল ৭টার দিকে খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারের কাছে রব রব পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

তিনি বলেন, মোটরসাইকেলে আসা দুই যুবক বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এদিকে দুপুর ১টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, দুপুর সোয়া ১টার দিকে সিদ্দিক বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করছে।

এছাড়া হরতালের ঠিক এক ঘণ্টা আগে রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হন।

—–ইউএনবি