সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

শপথ নিলেন সিলেট-৩ আসনের এমপি হাবিব

নিজস্ব প্রতিবেদক:

সিলেট-৩ আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব শপথ নিয়েছেন। রবিবার (১২ সেপ্টেবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথবাক্য পাঠ করান।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন।
শপথগ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর সিলেট-৩ আসনের অনুষ্ঠিত উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হোন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। হাবিব পান ৮৯ হাজার ৭০৫ ভোট।