সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঠাকুরগাঁওয়ে রাইস মিলের বয়লার বিস্ফোরণে মা-মেয়েসহ নিহত ৩

ঠাকুরগাঁও সদর উপজেলার দাসপাড়ায় রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়ে ৪০ বছর বয়সী এক নারী ও তার ১১ বছর বয়সী মেয়েসহ ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন- ওই এলাকার মা দীপ্তি রাণী (৪০), তার মেয়ে পূজা (১১) ও উমাকান্তের ছেলে পলক (১২)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, সকাল সোয়া ৯টার দিকে সাইদুর রহমান নামে এক ব্যক্তির মালিকানাধীন রাইস মিলের বয়লার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের পর মিলটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

—-ইউএনবি