সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত, নামতে পারেনি ১৩ ফ্লাইট

ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ ঘণ্টা উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম ইউএনবিকে বলেন, ঢাকা বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হওয়া ১৩টি ফ্লাইটকে কলকাতা, হায়দ্রাবাদ, সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে (ডাইভার্ট) দেওয়া হয়েছে।

তিনি বলেন, কুয়াশার কারণে বুধবার দিবাগত রাত ২টা থেকে সকাল ৯টা পর্যন্ত উড়োজাহাজ চলাচল ব্যাহত হয় এবং অবস্থার উন্নতি হতে শুরু করলে সকাল ৯টা ৪০ মিনিটের পর থেকে ফ্লাইটগুলো ফিরতে শুরু করে।

—-ইউএনবি