সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

নাটোরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে পুলিশ-আ. লীগের সংঘর্ষে ৭ জন আহত

নাটোরের সিংড়ায় লিফলেট বিতরণকে কেন্দ্র করে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষে ২ পুলিশ সদস্যসহ অন্তত ৭ জন আহত হয়েছেন।

এ ঘটনায় আটক করা হয়েছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদসহ ৩ জনকে।

ভাঙচুর করা হয়েছে বিএনপির দাউদার মাহমুদের পেট্রোল পাম্প, পুলিশের একটি গাড়িসহ অন্তত ৭টি গাড়ি।

প্রত্যাক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে দাউদার মাহমুদের নেতৃত্বে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ শুরু করে বিএনপি। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ ও যানবাহন ভাঙচুর করা হয়।
আওয়ামী লীগের কর্মীরা বিএনপির কর্মীদের ধাওয়া করে এবং দাউদার মাহমুদের পেট্রোল পাম্পে ভাঙচুর করা হয়।

পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, ৩ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।

—-ইউএনবি