সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

হাজারীবাগে ককটেল বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

রাজধানীর হাজারীবাগের বটতলায় ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণে নারী-শিশুসহ চারজন আহত হয়েছেন।

রবিবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামেয়া আনওয়ারুল উলুম মাদরাসা ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আমির হোসেন (৬০), বাদল আহমদ (৫০), তার ছেলে তানভীর আহমেদ (৮) ও মাকসুদা বেগম (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বটতলা জামিয়া আনোয়ারুল উলুম মাদরাসার সামনে দুর্বৃত্তরা দুটি দেশীয় বোমা বিস্ফোরণ ঘটায়।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতরা সামান্য আহত হয়েছেন এবং এখন তারা আশঙ্কামুক্ত।

—-ইউএনবি