সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

যুদ্ধবিমানের পাইলট থেকে ‘মিস আমেরিকা’, কে এই মার্শ?

অনলাইন ডেস্ক :

পেশায় মার্কিন যুদ্ধবিমানের পাইলট। নাম তার ম্যাডিসন মার্শ। ‘মিস আমেরিকা ২০২৪’ নির্বাচিত হয়েছেন তিনি। রোববার রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোর ওয়াল্ট ডিজনি থিয়েটারে বসেছিল এই সুন্দরী প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সেখানে বিজয়ের মুকুট ছিনিয়ে নিয়েছেন বিমান বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট মার্শ। সিএনএন জানিয়েছে, এবারের আসরে যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য অংশ নেয়। ৫১ জন প্রতিযোগীকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পেয়েছেন ২২ বছর বয়সি ম্যাডিসন মার্শ। কলোরাডোর প্রতিনিধিত্ব করেন তিনি। এয়ার ফোর্সের প্রথম সক্রিয় কর্মকর্তা মার্শ যিনি যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের খেতাব লাভ করলেন।

এই প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন টেক্সাসের এলি ব্রিউ, দ্বিতীয় রানার আপ হয়েছেন ইন্ডিয়ানার সিডনি ব্রিজেস, তৃতীয় রানার আপ হয়েছেন কেন্টাকির ম্যালরি হাডসন, চতুর্থ রানার আপ হয়েছেন রোড আইল্যান্ডের ক্যারোলাইন প্যারেন্টি। ‘মিস আমেরিকা ২০২৩’ বিজয়ী উইসকনসিনের গ্রেস স্ট্যানকে ম্যাডিসন মার্শকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন। মুকুট জয়ের পর মার্শ বলেন, ‘আপনি চাইলে যে কোনো কিছু অর্জন করতে পারেন। আকাশ আপনাকে থামিয়ে দেবে না। একমাত্র আপনি আপনাকে থামিয়ে দিতে পারেন।’ গত বছর মিস কলোরাডোর খেতাব জিতেন ম্যাডিসন মার্শ। ২০২৩ সালে মার্কিন বিমান বাহিনীর অ্যাকাডেমি থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। হার্ভার্ড কেনেডি স্কুলে পাবলিক পলিসি বিষয়ে স্নাতকোত্তর পড়ছেন।