সাম্প্রতিক
লঞ্চের ভাড়া বাড়ল, রেলের এখনো সিদ্ধান্ত হয়নি সাধারণ গ্রাহকদের জন্য বন্ধ হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক? ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বারিধারায় নির্মাণশ্রমিককে গাড়িচাপা: অবশেষে গ্রেপ্তার সেই কিশোর চালক ট্রাম্প আমাদের ‘সন্ত্রাসী’ বলেছেন, অথচ আমরাই সন্ত্রাসের শিকার: জাতিসংঘে পেজেশকিয়ান অবশেষে ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, বাতিল ১০৩ এনওসি শিক্ষার্থীদের আন্দোলনে অচল চুয়েট, চলছে দ্বিতীয় দিনের শাটডাউন বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
Skip to content

প্রেম-বিয়ে নিয়ে ভাবনাহীন ভাবনা

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। অভিনয়ের পাশাপাশি লেখালেখি, ছবি আঁকা ও নাচসহ বহু গুণে গুণান্বিত এই অভিনেত্রী চলছেন আপন গতিতে। সমসাময়িক অনেক তারকা বিয়ে করে সংসার শুরু করলেও এখনো সিঙ্গেলই রয়ে গেছেন ভাবনা। বছর কয়েক আগে এক নির্মাতার সঙ্গে প্রেমের খবর নিজেই জানিয়েছিলেন লাস্যময়ী এই অভিনেত্রী। সেসময় জানান, খুব শিগগিরই বিয়ে করবেন তারা। তবে বর্তমানে নাকি কারো সঙ্গে প্রেম করছেন না ভাবনা। সম্প্রতি এক গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি।

ভাবনার কথায়, ‘প্রেমের সময় কোথায়? আমার কোনো প্রেমিক নেই। কারণ, বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত। নতুন বছরে দুটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, মুক্তির অপেক্ষায় আরও চারটি সিনেমা। এখন থেকে সিনেমা নিয়েই ব্যস্ত থাকব।’ বিয়ের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘ভাগ্যে যেদিন লেখা থাকবে, সেদিনেই বিয়ে হবে। বিয়ে তো করতেই হবে, তবে আপাতত নয়। তাছাড়া পরিবার থেকেও এখন বিয়ে নিয়ে কোনো চাপ নেই।’