সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

প্রতিদিন ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান জনসংযোগ কর্মকর্তা। বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখার বিষয়টি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যান বরাবর চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে গত ১৯ জুলাই প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদবিষয়ক উপদেষ্টার উপস্থিতিতে ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়- বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। এমতাবস্থায় ওই সিদ্ধান্তের আলোকে বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে (বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত) সিএনজি স্টেশন বন্ধ রাখা ও এ বিষয়টি কমপক্ষে তিনটি দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পেট্রোবাংলার চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।