সাম্প্রতিক
নিউ গিনি প্রপার্টিজে হামলা: সাবেক মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন গ্রেপ্তার মিরপুরে হামলা-অগ্নিসংযোগের কাজ ‘ফ্যাসিজমের দোসরদের’: ডিএনসিসি প্রশাসক আপস মীমাংসায় প্রথম স্ত্রীর জামিন, গাজী নজরুলের জামিনেও বাদীর আপত্তি নেই কানাডা থেকে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার, প্রক্রিয়ায় আরও ১,৩৬৮ জাতিসংঘে জাইমার নিয়োগে সরকারের সম্পৃক্ততা নেই: মাহদী আমিন অক্টোবরে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম রাড্ডা ক্লিনিকে হামলা: এমপি মিষ্টির বিরুদ্ধে অভিযোগ, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না এলপিজিতে কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা, ডিসিদের নির্দেশ গরম বাড়তেই আবারও বেড়েছে লোডশেডিং
Skip to content

মাথায় গুলি লেগে র‌্যাব সদস্যের মৃত্যু

অনলাইন ডেস্ক :

রাজধানীর কুর্মিটোলায় র‌্যাব সদর দপ্তরে ডিউটিরত অবস্থায় মাথায় গুলি লেগে শুভ মল্ল (২৬) নামে এক র‌্যাব সদস্য মারা গেছেন। গতকাল সোমবার ঢাকা মেডিকেলে পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ অবস্থায় শুভকে র‌্যাব সদস্যরা ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে মৃত ঘোষণা করেন। র‌্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানায়, শুভ সদর দপ্তরের পেছনের গেটে ডিউটিরত অবস্থায় ছিল। সেখানে নিজের অস্ত্র দিয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। সূত্রটি আরও জানান, শুভ পুলিশ কনস্টেবল ছিলেন। সেখান থেকে তিনি র‌্যাবে যোগদান করেন। উত্তরা ডিভিশনের ডিসি মো. সাইফুল ইসলাম জানান, র‌্যাব সদর দপ্তরে ডিউটিরত অবস্থায় এক সদস্য মারা গেছেন। র‌্যাব থেকে পুলিশকে জানানো হয়েছে। আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। আমাদের পুলিশ কর্মকর্তারা বর্তমানে ঢাকা মেডিকেলে অবস্থান করছেন।